প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন মন্ত্রিসভার দায়িত্ব তালিকা

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য সরকারে কার হাতে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব যেতে পারে  এমন একটি খসড়া দায়িত্ব তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তালিকায় দলটির শীর্ষ নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বণ্টনের চিত্র উঠে এসেছে।

তালিকা অনুযায়ী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরী-কে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাচ্ছেন সালাহউদ্দিন আহমদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব যাচ্ছে ইকবাল হাসান মাহমুদ টুকু-র কাছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন হাফিজ উদ্দিন আহমেদ

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আবু জাফর মো. জাহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে টেকনোক্র্যাট খলিলুর রহমান-কে।

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন খন্দকার আব্দুল মুক্তাদির। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় পাচ্ছেন আব্দুল আউয়াল মিন্টু। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ-কে। ভূমি ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন যথাক্রমে মিজানুর রহমান মিনুনিতাই রায় চৌধুরী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আ ম ন এহসানুল হক মিলন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পাচ্ছেন সরদার মো. সাখাওয়াত হোসেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে ফকির মাহবুব আনাম-কে। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন শেখ রবিউল আলম

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পাচ্ছেন আরিফুল হক চৌধুরী। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে জহির উদ্দিন স্বপন-কে। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মোহাম্মদ আমিন উর রশিদ। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় পাচ্ছেন আফরোজা খানম এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি-কে।

এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় পাচ্ছেন আসাদুল হাবিব দুলু; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মো. আসাদুজ্জামান; গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় পাচ্ছেন জাকারিয়া তাহের এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে দীপেন দেওয়ান-কে।

রাজনৈতিক মহলের মতে, এই তালিকা সম্ভাব্য সরকার পরিচালনার একটি প্রাথমিক রূপরেখা হিসেবে বিবেচিত হচ্ছে।

  • সর্বশেষ