আজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি কত টাকা?
আজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি কত টাকা?
বিস্তারিত কমেন্টে ...

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৬, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজকের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি কত টাকা?

ফাইল ছবি

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের পরিবর্তনের প্রভাব পড়ছে বাংলাদেশের বাজারেও। ফলে নিয়মিতই ওঠানামা করছে মূল্যবান এই ধাতুটির দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত সর্বশেষ মূল্য অনুযায়ী, বুধবার (৭ অক্টোবর) দেশের বাজারে নির্ধারিত দরেই বিক্রি হচ্ছে স্বর্ণ।

বাজুসের সর্বশেষ মূল্য সমন্বয় অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়। এর ঠিক একদিন আগে, ২৯ সেপ্টেম্বর একই মানের স্বর্ণের দাম সমপরিমাণ কমিয়েছিল সংগঠনটি।

বর্তমানে বাজুস নির্ধারিত দরে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা কিনতে ক্রেতাকে খরচ করতে হচ্ছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। একইভাবে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা। আর সনাতন পদ্ধতিতে তৈরি এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।

সর্বশেষ মূল্য সমন্বয়ে ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৯৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৮০৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়েছে বাজুস।

শুধু স্বর্ণ নয়, দেশের বাজারে রুপার গহনার দামও নির্ধারণ করেছে বাজুস। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৩১৬ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দর কার্যকর থাকবে। তবে গহনার নকশা, কারুকাজ ও কাজের ধরন অনুযায়ী নির্ধারিত মূল্যের সঙ্গে অতিরিক্ত মজুরি যোগ হতে পারে।

  • সর্বশেষ