ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সাইবার নিরাপত্তা বিভাগে এথিক্যাল হ্যাকার পদে একজন জনবল নিয়োগ দেওয়া হবে। গত ৩ অক্টোবর থেকে এ পদের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন।
নিয়োগপ্রাপ্ত ব্যক্তি মাসিক বেতনের পাশাপাশি ওয়ালটনের প্রচলিত নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে নিয়োগের তথ্য:
প্রয়োজনীয় যোগ্যতা:
প্রার্থীকে OWASP Top 10 এবং বিভিন্ন পেনিট্রেশন টেস্টিং টুলস সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। পাশাপাশি নেটওয়ার্ক নিরাপত্তা সম্পর্কেও প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।
অন্যান্য সুযোগ-সুবিধা:
নিয়োগপ্রাপ্তরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, কর্মক্ষমতা বোনাস, মুনাফার অংশ, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাস পাবেন।
আবেদন করবেন যেভাবে:
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ও আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১১ অক্টোবর ২০২৬।