ডাক বিভাগের মোবাইল ফোনভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সিকিউরিটি বিভাগে ‘প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার’ পদে একজন জনবল নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড
পদের নাম: প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার
বিভাগ: নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সিকিউরিটি
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি/এমএসসি
অভিজ্ঞতা: কমপক্ষে ৮ বছর
অতিরিক্ত যোগ্যতা: ফিনটেক স্টার্টআপ সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল ফোন বিল, বিমা সুবিধা, বছরে ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাস পাবেন। এছাড়া সপ্তাহে দুই দিন ছুটির সুবিধা রয়েছে।
যোগ্য প্রার্থীরা ৩ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।