মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির তাসনিম কেমিক্যাল কমপ্লেক্স লিমিটেডে প্রোডাকশন ম্যানেজার (ভিসিএম/পিভিসি) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ২২ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগপ্রাপ্তরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন।
নিয়োগের বিস্তারিত:
প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
পদ: প্রোডাকশন ম্যানেজার (ভিসিএম/পিভিসি)
বিভাগ: তাসনিম কেমিক্যাল কমপ্লেক্স লিমিটেড
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: প্লাস্টিকস ইঞ্জিনিয়ারিং বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি
অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর
অন্যান্য যোগ্যতা: প্রোডাকশন প্রক্রিয়া-সংক্রান্ত কাজে দক্ষতা
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিস
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: নারায়ণগঞ্জ
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন পদ্ধতি:
আগ্রহী প্রার্থীদের বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।