প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৬, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৩ জেলায় বৈরী আবহাওয়ার পূর্বাভাস

ছবি : সংগৃহীত

আজ দুপুর ১টার মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের ১৩টি জেলায় তীব্র ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির জোর সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা বাতাস ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ধেয়ে আসতে পারে।

যেসব এলাকায় ঝড়ের পূর্বাভাস:

ঢাকা, রাজশাহী, পাবনা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের সই করা এই বিজ্ঞপ্তিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

  • সর্বশেষ