ফের টানা ৫ দিন বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস
ফের টানা ৫ দিন বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস
বিস্তারিত কমেন্টে ...

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৬, ০২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফের টানা ৫ দিন বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিনই বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা থাকতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারী বর্ষণেরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২২ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগেরও কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

রোববার চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে।

সোমবার রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিচ্ছিন্নভাবে ভারী বর্ষণ হতে পারে।

মঙ্গলবার রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনার কিছু এলাকায় বৃষ্টির আভাস রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে।

বুধবারও চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু এলাকাতেও দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিচ্ছিন্নভাবে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এ সময়ে দেশের দিন ও রাতের তাপমাত্রা সামগ্রিকভাবে সামান্য কমতে পারে অথবা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এর অবস্থান মাঝারি পর্যায়ে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়