সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪৮ জনের পদত্যাগ
সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪৮ জনের পদত্যাগ
বিস্তারিত কমেন্টে ...

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৫, ০২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪৮ জনের পদত্যাগ

ছবিঃ সংগ্রহীত।

স্বজনপ্রীতি ও অগণতান্ত্রিক সিদ্ধান্তের অভিযোগ তুলে এক যেগে পদত্যাগ করেছেন সাতক্ষীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শ্যামনগর উপজেলা কমিটির ৪৮ জন সদস্য।

মঙ্গলবার (৮ এপ্রিল) শ্যামনগর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ  ঘোষণা দেন তারা।

ওই সংবাদ সম্মেলনে জানানো হয়, ৭৬ সদস্যের কমিটির মধ্যে ৪৮ জন লিখিতভাবে স্বাক্ষর দিয়ে পদত্যাগ করেছেন। পদত্যাগ পত্রের কপি গণমাধ্যম ও সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. মাসুম বিল্লাহ বলেন, গত সোমবার সাতক্ষীরা জেলা কমিটির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শ্যামনগর উপজেলা কমিটির ৭৬ সদস্যের তালিকা প্রকাশ করা হয়। অথচ কমিটি গঠনের আগে মাঠ পর্যায়ের কর্মীদের কোনো মতামত নেওয়া হয়নি। বরং দীর্ঘদিন ধরে সংগঠনের আদর্শে কাজ করে যাওয়া প্রকৃত ছাত্রনেতাদের বাদ দেওয়া হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, সুবিধাভোগীদের জায়গা করে দিতে অনেক ত্যাগী নেতাকর্মীকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। আন্দোলনে সম্পৃক্ত না থাকা ব্যক্তিরাও পেয়েছেন গুরুত্বপূর্ণ পদ।

সংগঠনের সাবেক সদস্যরা জানান, তারা শুধু পদত্যাগ করেই থেমে থাকবেন না, বরং সংগঠনের মূল আদর্শ রক্ষায় নতুনভাবে সংগঠিত হবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জি. এম মাসুম বিল্লাহ, বিল্লাল হোসেন, জাহিদ হাসান, আব্দুল্লাহ আল সিয়াম, মুনতাসির রহমান ও রোকনসহ আরও অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়