স্বর্ণের দাম আবারও বাড়ল,ভরি কত?
স্বর্ণের দাম আবারও বাড়ল,ভরি কত?
বিস্তারিত কমেন্টে ...

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৬, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বর্ণের দাম আবারও বাড়ল,ভরি কত?

ছবি : সংগৃহীত

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য ঘোষণা করেছে। ভ্যাটসহ স্বর্ণালংকারের দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৩৩ টাকা পর্যন্ত বেড়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা।

মঙ্গলবার সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে। এর আগে সোমবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য তালিকায় ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৩ লাখ ৩ হাজার ১৮৭ টাকায়। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা।

তবে স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আনেনি বাজুস।

  • সর্বশেষ