৭ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা
৭ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা
বিস্তারিত কমেন্টে ...

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৬, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা

ফাইল ছবি

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ সোমবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দুটি এলাকায় টানা প্রায় ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মেঘনাঘাট সাব-জোনাল অফিস।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সোনারগাঁয়ের ঝাউচর ও কান্দারগাঁও এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করে দেওয়া হতে পারে। আবার কাজের প্রয়োজনে নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা বেশি সময়ও লাগতে পারে।

সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে অসুবিধা হবে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি নির্ধারিত সময়ে বিদ্যুৎ না থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে সবাইকে প্রয়োজনীয় প্রস্তুতি রাখার অনুরোধ জানানো হয়েছে।

  • সর্বশেষ