পরীক্ষা ছাড়া ব্যাংকে নিয়োগ বন্ধ, প্রজ্ঞাপন জারি
পরীক্ষা ছাড়া ব্যাংকে নিয়োগ বন্ধ, প্রজ্ঞাপন জারি
বিস্তারিত কমেন্টে ...

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরীক্ষা ছাড়া ব্যাংকে নিয়োগ বন্ধ, প্রজ্ঞাপন জারি

ফাইল ছবি

বেসরকারি ব্যাংকের এন্ট্রি বা প্রবেশিকা পর্যায়ের পদে লিখিত ও মৌখিক পরীক্ষা ছাড়া নতুন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া যাবে না। মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে এমন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে নিয়োগের পর শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও অন্যান্য সনদ যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। কোনো প্রার্থীর সনদ জাল প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যাংকিং খাতে শৃঙ্খলা ও করপোরেট সুশাসন নিশ্চিত করার পাশাপাশি গ্রাহকদের আস্থা বাড়াতে একাধিক নতুন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর অংশ হিসেবে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও মেধার মূল্যায়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেসব এন্ট্রি পদে পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়। যেমন:v  ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, সিনিয়র অফিসার, প্রবেশনারি অফিসার, ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, জুনিয়র অফিসার ও ক্যাশ অফিসার এসব পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

এসব পদে নিয়োগ বিজ্ঞপ্তি ব্যাংকের নিজস্ব ওয়েবসাইট বা চাকরির ওয়েবসাইটের পাশাপাশি দেশের অন্তত দুটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করতে হবে।

এন্ট্রি পদে নিয়োগের ক্ষেত্রে সশরীরে অথবা অনলাইনে নৈর্ব্যক্তিক কিংবা লিখিত পরীক্ষা নেওয়া বাধ্যতামূলক। এর পাশাপাশি অবশ্যই মৌখিক পরীক্ষাও নিতে হবে। পরীক্ষার ফল ও প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ্যতা ও মেধার দিক থেকে এগিয়ে থাকা প্রার্থীদের নিয়োগ দিতে হবে।

অন্যদিকে, পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন এমন এন্ট্রি পদ ছাড়া অন্যান্য উচ্চতর পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রেও প্রতিযোগিতামূলক পদ্ধতি অনুসরণ করতে হবে। এসব পদে অন্তত মৌখিক পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নতুন এই নির্দেশনার মাধ্যমে বেসরকারি ব্যাংকের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, প্রতিযোগিতা ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

  • সর্বশেষ