বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বিস্তারিত কমেন্টে ...

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ছবি : সংগৃহীত

শাহজাহানপুর রেল ক্রসিং এলাকায় রেললাইনের দুই পাশে ভালভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিতরণ লাইন স্থানান্তর কাজের টাই-ইনের কারণে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ, তালতলা মার্কেট ও আশপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে।

এ সময় এসব এলাকার সংলগ্ন ও আশপাশের অঞ্চলগুলোতে গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও জানিয়েছে তিতাস।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস

  • সর্বশেষ