তরুণদের হাত ধরেই দেশ পুনর্গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর
তরুণদের হাত ধরেই দেশ পুনর্গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর
বিস্তারিত কমেন্টে ...

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তরুণদের হাত ধরেই দেশ পুনর্গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর

ফাইল ছবি

দেশের অন্যতম শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি তাদের সার্ভিস পয়েন্ট বিভাগের জন্য 'অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার' পদে নতুন জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

সংক্ষেপে নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার

বিভাগ: সার্ভিস পয়েন্ট

পদসংখ্যা: ০২টি

চাকরির ধরন: ফুলটাইম (অফিসভিত্তিক)

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন

বয়সসীমা: ৩০ থেকে ৩৫ বছর

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে

প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক (Bachelor's Degree) পাশ।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৩ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য দক্ষতা: কম্পিউটার পরিচালনায় পারদর্শী এবং বিশেষ করে এমএস অফিস সুটের (MS Office Suite) কাজে দক্ষ হতে হবে।

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

সুযোগ-সুবিধা: নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি ওয়ালটনের নিজস্ব কর্পোরেট নীতিমালা অনুযায়ী অন্যান্য আকর্ষণীয় সুবিধাদি পাবেন।

আবেদন করার নিয়ম
আগ্রহী প্রার্থীদের অনলাইনে বিডিজবস (Bdjobs) বা ওয়ালটনের অফিশিয়াল ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদন শুরুর তারিখ: ৯ সেপ্টেম্বর

আবেদনের শেষ সময়: ১৬ সেপ্টেম্বরদেশ পুনর্গঠনে তরুণ সমাজকে সক্রিয়ভাবে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের অগ্রগতির জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে কোনো শক্তিই সেই পথ বাধাগ্রস্ত করতে পারবে না।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের পরিবর্তন ও উন্নয়নের অন্যতম প্রধান শক্তি তরুণ সমাজ। তাদের সম্মিলিত উদ্যোগে দেশকে নতুনভাবে গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, ‘আমরা যদি সবাই মিলে দেশকে পুনর্গঠন করতে চাই, তাহলে কেউ আমাদের থামাতে পারবে না। দেশের ভবিষ্যৎ কীভাবে গড়ে তুলব, সেই দায়িত্ব তরুণদেরই নিতে হবে।’

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গ তুলে ধরে তারেক রহমান বলেন, ওই সময় তরুণ সমাজ তাদের শক্তি ও সক্ষমতার প্রমাণ দিয়েছে। তাদের হাত ধরেই পরিবর্তনের সূচনা হয়েছিল। এবার একইভাবে দেশের পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে।

ডেঙ্গু প্রতিরোধে আগামী তিন মাস সর্বাত্মক কার্যক্রম চালানোর কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শতভাগ ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব না হলেও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এ জন্য তিনি দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, প্রত্যেকে প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা নিজের বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে সময় দিলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই কমানো সম্ভব। আগামী দিনের লক্ষ্য হিসেবে তিনি ‘পরিচ্ছন্ন পরিবার, পরিচ্ছন্ন দেশ, সবার জন্য বাংলাদেশ’ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, ২০২৪ সালে তরুণরা দেখিয়েছে কীভাবে পরিবর্তন আনতে হয়। এবার দেশ ও রাষ্ট্র পুনর্গঠনের কাজেও তাদের নেতৃত্ব দিতে হবে।

১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই পরিচ্ছন্নতা অভিযান চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত। ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় ঢাকাসহ দেশের সব মহানগর, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে এ কার্যক্রম পরিচালিত হবে। স্থানীয় প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদেরও এতে সম্পৃক্ত করা হবে।

মহানগর এলাকায় সংশ্লিষ্ট সিটি করপোরেশন এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকেরা (ডিসি) অভিযান সমন্বয় করবেন। উপজেলা পর্যায়ে কার্যক্রমের তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডেঙ্গু সংক্রান্ত জাতীয় কমিটির সভাপতি ও স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা সচিব আবদুল খালেক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম।

  • সর্বশেষ