২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
বিস্তারিত কমেন্টে ...

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৬, ০৭:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

ফাইল ছবি

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী বছরের ১৪ মার্চ থেকে পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১৫ এপ্রিল। সোমবার (২৪ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ সময়সূচি প্রকাশ করে।

সূচি অনুযায়ী, প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথম পত্র ও সহজ বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১৬ মার্চ বাংলা দ্বিতীয় পত্র, ১৮ মার্চ ইংরেজি প্রথম পত্র এবং ২১ মার্চ ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে।

এর আগে ২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে রমজান ও ঈদুল ফিতরের ছুটি বিবেচনায় নিয়ে পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

প্রকাশিত সূচি অনুযায়ী, ২২ মার্চ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ২৫ মার্চ গণিত, ২৮ মার্চ বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ৩০ মার্চ থেকে বিভিন্ন শাখার ঐচ্ছিক ও বিভাগভিত্তিক বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সবশেষে ১৫ এপ্রিল ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা এবং খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষার মধ্য দিয়ে লিখিত পরীক্ষা শেষ হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষার এই সময়সূচি পরিবর্তন করতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়