নাটোরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, নির্বাচন ছাড়া কোনো সরকার দীর্ঘদিন থাকলে ফ্যাসিবাদ ও স্বৈরাচার জন্ম নেয়। বিএনপি জনগণের গণতান্ত্রিক ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে।
আজ রবিবার (২০ এপ্রিল) সকাল ১১টায় নাটোরের একটি রেস্তোরাঁয় জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে পর্যালোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আব্দুস সালাম বলেন, ‘ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হলে ওই সরকারের জবাবদিহিতা থাকে।