বিয়ে করছেন মিমি চক্রবর্তী, পাত্র কে?
বিয়ে করছেন মিমি চক্রবর্তী, পাত্র কে?
বিস্তারিত কমেন্টে ...

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ে করছেন মিমি চক্রবর্তী, পাত্র কে?

ছবি : সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবন নিয়ে ফের শুরু হয়েছে জোর আলোচনা। ভারতীয় সংবাদমাধ্যমের কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবার বিয়ের দিকে গড়াচ্ছে। আগামী ডিসেম্বরেই নাকি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন এই অভিনেত্রী।

প্রতিবেদন অনুযায়ী, মিমির কথিত হবু স্বামীর নাম সিদ্ধার্থ। তিনি বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন। পেশায় ভারতীয় নৌবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা।

জানা গেছে, সিদ্ধার্থের সঙ্গে বেশ কয়েক বছর ধরেই সম্পর্কে রয়েছেন মিমি। তবে এতদিন সেই সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। বরাবরই নিজের ব্যক্তিগত জীবনকে সংবাদমাধ্যমের আড়ালে রাখতে চেয়েছেন তিনি।

মিমির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে কলকাতার কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, ডিসেম্বরের বিয়েকে ঘিরে দুই পরিবারে প্রস্তুতিও শুরু হয়ে গেছে। ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের কাছে আমন্ত্রণ জানানোর কাজ চলছে বলেও দাবি করা হয়েছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত মিমি চক্রবর্তী কিংবা সিদ্ধার্থ কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

অভিনেত্রীর বিয়ে নিয়ে গুঞ্জন অবশ্য নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরে তার প্রেম ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা আলোচনা থাকলেও মিমি বরাবরই এসব বিষয়ে নীরব থেকেছেন। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কের ইতি টানার পরও তার ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার গুঞ্জন ছড়িয়েছে। তবে কোনো সম্পর্কের বিষয়েই প্রকাশ্যে নিশ্চিত তথ্য দেননি তিনি।

এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন মিমি। সৃজিত মুখার্জির ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’সহ বেশ কয়েকটি নতুন সিনেমার কাজ রয়েছে তার হাতে। এর মধ্যেই বিয়ের খবর ছড়িয়ে পড়ায় অভিনেত্রীর ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নতুন কৌতূহল।'

তবে ডিসেম্বরের বিয়ের খবরটি কতটা সত্য, সেটি জানতে এখন মিমি চক্রবর্তীর আনুষ্ঠানিক ঘোষণার দিকেই তাকিয়ে তার ভক্তরা।

  • সর্বশেষ