মাদক না ছাড়লে এলাকা ছাড়তে হবে এমন মন্তব্য করেছেন ঢাকার ধামরাই থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম 
মাদক না ছাড়লে এলাকা ছাড়তে হবে এমন মন্তব্য করেছেন ঢাকার ধামরাই থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম 
বিস্তারিত কমেন্টে ...

প্রকাশিত : ০৫ মে, ২০২৫, ০৬:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদক না ছাড়লে এলাকা ছাড়তে হবে এমন মন্তব্য করেছেন ঢাকার ধামরাই থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম 

কাতিক ঘোষ( স্টাফ রিপোর্টার্স) 

আজ রবিবার (৪ মে) উপজেলার যাদবপুর ইউনিয়নে হাট বাজারসহ সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নে যাদবপুর ইউনিয়ন পরিষদের সামনে আইনশৃংখলা রক্ষামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন মাদক ও জুয়ার সাথে কখনো মাথানত করিনি। সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূল করতে হলে অবশ্যই আপনাদের সামাজিকভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হবে। যারা মাদক সেবন করে ও কারবারের সাথে জড়িত তাদের নাম ও ঠিকানা গোপনে দিবেন। আমরা অপরাধীকে অবশ্যই আইনের আওতায় আনবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়