নির্বাচনের লড়াই সবচেয়ে কঠিন : মির্জা ফখরুল
নির্বাচনের লড়াই সবচেয়ে কঠিন : মির্জা ফখরুল
বিস্তারিত কমেন্টে ...

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ০২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনের লড়াই সবচেয়ে কঠিন : মির্জা ফখরুল

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সবচেয়ে কঠিন লড়াই হিসেবে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “এই নির্বাচনের লড়াই সবচেয়ে কঠিন লড়াই। পেছনে টেনে নেওয়ার শক্তির বিরুদ্ধে সামনে এগিয়ে যাওয়ার শক্তিকে জয়ী করতে হবে।”

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির পঞ্চম দিনের উদ্বোধনীতে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, এবারের নির্বাচন “আওয়ামী আমলের নির্বাচন” হবে না ভোট হবে নিরপেক্ষ। এই নির্বাচনে জয়ী হতে হলে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করাই বিএনপির প্রধান শর্ত বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, আগামী নির্বাচন বিএনপিকে প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ দেবে, যা দেশকে নতুন দিগন্তে এগিয়ে নেবে।

নতুন একটি জোট বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে উপস্থাপন করার সমালোচনা করে তিনি দাবি করেন, দেশে যেসব বড় সংস্কার এসেছে তা বিএনপির হাত ধরেই এসেছে। দেশের বেশির ভাগ ইতিবাচক অর্জনও বিএনপির অবদান বলেও মন্তব্য করেন তিনি।

  • সর্বশেষ