দেশের ১৫০ উপজেলায় স্কুলে মিড-ডে মিল চালু হবে আগামী অক্টোবর থেকে, জানিয়েছে গণশিক্ষা উপদেষ্টা।
দেশের ১৫০ উপজেলায় স্কুলে মিড-ডে মিল চালু হবে আগামী অক্টোবর থেকে, জানিয়েছে গণশিক্ষা উপদেষ্টা।
বিস্তারিত কমেন্টে ...

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের ১৫০ উপজেলায় স্কুলে মিড-ডে মিল চালু হবে আগামী অক্টোবর থেকে, জানিয়েছে গণশিক্ষা উপদেষ্টা।

উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, আগামী অক্টোবর থেকে দেশের ১৫০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল কার্যক্রম শুরু হবে।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে রোববার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার।

গণশিক্ষা উপদেষ্টা জানান, বর্তমানে দেশের সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ। বাকি ২২.১ শতাংশ মানুষ নিরক্ষর। তবে তিনি সতর্ক করে বলেন, প্রকৃত সাক্ষরতার হার সম্ভবত আরও কম। “আগের সরকার প্রকৃত সাক্ষরতার তথ্য প্রকাশে গোপনীয়তা রেখেছিল। স্কুল পরিদর্শন করে দেখা গেছে, অনেক শিক্ষার্থী বাস্তবে সাক্ষর নন,” তিনি বলেন।

বিধান রঞ্জন বলেন, পিছিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থার মাধ্যমে সাক্ষরতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, “প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য হলো প্রতিটি শিশুকে সাক্ষর করে তোলা। যদি শিক্ষার্থীরা প্রকৃতভাবে সাক্ষর না হয়, তবে হাইস্কুলে উঠার সময় তাদের শিক্ষার মধ্যে বড় ফাঁক দেখা দেয়।”

স্কুলে ছুটি সংক্রান্ত বিষয়েও তিনি জানান, “বর্তমানে স্কুলগুলো বছরে মাত্র ১৮০ দিন খোলা থাকে। তাই অপ্রয়োজনীয় ছুটি কমানোর জন্য সরকার চেষ্টা করছে।”

এছাড়াও, দেশের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের শূন্য পদ পূরণের কার্যক্রমও চলমান রয়েছে বলে জানান বিধান রঞ্জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়