৮ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশিত রুটিন
৮ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশিত রুটিন
বিস্তারিত কমেন্টে ...

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৬, ০৭:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৮ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা, প্রকাশিত রুটিন

ছবি : সংগৃহীত

চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে আগামী ৮ ডিসেম্বর। চারটি বিষয়ের পরীক্ষা শেষে ১৫ ডিসেম্বর এ পরীক্ষা শেষ হবে। রোববার (২৩ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং ১৫ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে গিয়ে আসন গ্রহণ করতে হবে। নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দুই বিষয়ের পরীক্ষার সময় ১ ঘণ্টা ৩০ মিনিট করে। ফলে শেষ দিনে মোট ৩ ঘণ্টা পরীক্ষা হবে।

পরীক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে পরীক্ষার অন্তত সাত দিন আগে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

এ ছাড়া উত্তরপত্রের OMR ফরমে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও প্রয়োজনীয় কোড সঠিকভাবে পূরণ করতে হবে। কোনোভাবেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। পরীক্ষায় বোর্ড অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

তবে কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন কিংবা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়