চাঁদের মালিকানা চান ট্রাম্প, পোস্ট ঘিরে চাঞ্চল্য
চাঁদের মালিকানা চান ট্রাম্প, পোস্ট ঘিরে চাঞ্চল্য
বিস্তারিত কমেন্টে ...

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদের মালিকানা চান ট্রাম্প, পোস্ট ঘিরে চাঞ্চল্য

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। চাঁদের একটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘চাঁদ আমাদের।’ ছবিটির পাশে ছিল যুক্তরাষ্ট্রের পতাকা।

চাঁদের ছবি পোস্ট করার কিছুক্ষণ আগে স্পেস ফোর্সের নতুন কালো পোশাকের ছবিও প্রকাশ করেন ট্রাম্প। এরপরই দুই পোস্ট ঘিরে নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ ট্রাম্পের পোস্টকে ‘স্টার ওয়ার্স’-এর সাম্রাজ্যের সঙ্গে তুলনা করেছেন, আবার কেউ মজা করে প্রশ্ন করেছেন মঙ্গলের পর এবার কি সূর্যের পালা?

ট্রাম্পকে নিয়ে প্রকাশিত আরেকটি ছবিও নজর কেড়েছে। সেখানে তাকে ডিসি কমিকসের সুপারহিরো ‘গ্রিন ল্যান্টার্ন’ হিসেবে দেখানো হয়েছে। ছবিটি নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা রসিকতা।

তবে আন্তর্জাতিক মহাকাশ আইনে চাঁদের মালিকানা কোনো দেশের দাবি করার সুযোগ নেই। ১৯৬৭ সালের ‘আউটার স্পেস ট্রিটি’ অনুযায়ী, কোনো দেশ মহাশূন্য বা চাঁদের ওপর সার্বভৌমত্ব কিংবা দখলের দাবি করতে পারে না। যুক্তরাষ্ট্রসহ শতাধিক দেশ এই চুক্তির অংশ।

তাই ট্রাম্পের ‘চাঁদ আমাদের’ মন্তব্যটি বাস্তব মালিকানার দাবি হিসেবে কার্যকর নয়।' তবে স্পেস ফোর্সের নতুন পোশাকের পোস্টের সঙ্গে এটি প্রকাশ করায় অনলাইনে কৌতূহল ও আলোচনা আরও বেড়েছে।

  • সর্বশেষ