দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপে চাকরির সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটির কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে লোকবল নেওয়া হবে। এ নিয়োগে নারী ও পুরুষ—উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।
গত ১৩ আগস্ট থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ২০ আগস্ট ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
বেতন ছাড়াও নির্বাচিত কর্মীরা প্রাণ গ্রুপের নীতিমালা অনুযায়ী একাধিক সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, ভ্রমণ ভাতা, ক্রেডিট কার্ড, বিমা, মুনাফার অংশ, ওভারটাইম ভাতা এবং বছরে দুটি উৎসব বোনাস।
আগ্রহী প্রার্থীদের এই লিংকে ক্লিক করে নিয়োগের বিস্তারিত তথ্য দেখে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২০ আগস্ট ২০২৬।