প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৬, ০৮:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যান্টনমেন্ট অধিদপ্তরে ৮৬ শিক্ষক নিয়োগ

ছবি : সংগৃহীত

 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৭টি পদে মোট ৮৬ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ১৯ আগস্ট ২০২৬ সকাল ৯টা থেকে ৩১ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্য:

  • পদসংখ্যা: ৭টি
  • মোট নিয়োগ: ৮৬ জন
  • আবেদন শুরু: ১৯ আগস্ট ২০২৬, সকাল ৯টা
  • আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট ২০২৬, বিকেল ৪টা
  • আবেদন পদ্ধতি: অনলাইন
  • চাকরির ধরন: স্থায়ী
  • প্রার্থী: নারী ও পুরুষ উভয়েই
  • কর্মস্থল: ঢাকা
  • বয়সসীমা: ৩১ আগস্ট ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর

বয়সের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণ করা হবে না। আবেদন করার সময় নির্ধারিত মাপের ছবি (৩০০×৩০০) ও স্বাক্ষর (৩০০×৮০) স্ক্যান করে সংযুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পর জমা দেওয়া বা অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি

ক থেকে ঘ নম্বর পদের জন্য পরীক্ষার ফি ৩৫০ টাকা এবং ঙ থেকে ছ নম্বর পদের জন্য ৩০০ টাকা। আবেদন ফি অফেরতযোগ্য এবং নির্ধারিত পদ্ধতিতে আবেদন করার পর ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ও আবেদনের নির্দেশনা সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের নির্ধারিত মাধ্যমে পাওয়া যাবে।

  • সর্বশেষ