স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘সহকারী প্রসিকিউটর’ পদে ৪১ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
পদের বিস্তারিত তথ্য:

পদ: সহকারী প্রসিকিউটর
পদসংখ্যা: ৪১ জন
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থী: নারী ও পুরুষ
কর্মস্থল: দেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
বয়সসীমা: ১ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের জন্য কোনো ধরনের এফিডেভিট গ্রহণ করা হবে না।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি হিসেবে ১৬৮ টাকা দিতে হবে। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে এ ফি পরিশোধ করতে হবে। জমা দেওয়া ফি কোনোভাবেই ফেরতযোগ্য নয়।
আবেদনের নিয়ম: যোগ্য প্রার্থীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেলিটক নির্ধারিত https://dnc.teletalk.com.bd/ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের সময় ৩০০×৩০০ পিক্সেল মাপের ছবি এবং ৩০০×৮০ পিক্সেল মাপের স্বাক্ষর স্ক্যান করে সংযুক্ত করতে হবে।
আবেদনের সময়সীমা: অনলাইনে আবেদন শুরু হবে ২০ আগস্ট ২০২৬ সকাল ১০টায়। আবেদন করা যাবে ২০ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য জানতে বিজ্ঞপ্তিটি দেখুন।