প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৬, ০১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারিভাবে ব্রুনাইয়ে চাকরির সুযোগ, নিয়োগ হবে ১৭২ পদে

ফাইল ছবি: রয়টার্স

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)–এর মাধ্যমে ব্রুনাইয়ের বিভিন্ন প্রতিষ্ঠানে ১৭২ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। এসব পদে কেবল পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের ২৩ আগস্ট ২০২৬–এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

যেসব পদে নিয়োগ

N I Sdn Bhd

  • নাপিত: ২ জন
  • বেতন: মাসে ৬০০ ব্রুনাই ডলার
  • শিক্ষাগত যোগ্যতা: প্রাথমিক থেকে মাধ্যমিক

Al Jami Sdn Bhd

  • নির্মাণকর্মী: ৫ জন
  • বেতন: দৈনিক ২০ ব্রুনাই ডলার
  • শিক্ষাগত যোগ্যতা: প্রাথমিক

CJ Soon Contractor

  • নির্মাণশ্রমিক: ১ জন
  • বেতন: মাসে ৬৫০ ব্রুনাই ডলার

Saifuddin Sdn Bhd

  • সাধারণ শ্রমিক: ৩৬ জন
  • বেতন: দৈনিক ২০ ব্রুনাই ডলার

Haba Co.

  • নির্মাণকর্মী: ৫ জন
  • বেতন: দৈনিক ২০ ব্রুনাই ডলার
  • শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক

SR Engineering and Bodywork Workshop Sdn Bhd

  • অটোমোটিভ পেইন্টার/অটোমোটিভ মেকানিক/মোটরগাড়ির বিটার: ৬ জন
  • বেতন: মাসে ৬৫০ ব্রুনাই ডলার

Era Jaya Sdn Bhd

  • সাধারণ কর্মী: ২০ জন
  • রাজমিস্ত্রি: ২০ জন
  • বেতন: উভয় পদের জন্য দৈনিক ২০ ব্রুনাই ডলার

Norsaimah Contractor

  • ফোরম্যান: ২ জন — দৈনিক ২০ ব্রুনাই ডলার
  • রড বাইন্ডার: ৮ জন — দৈনিক ২০ ব্রুনাই ডলার
  • কার্পেন্টার: ৫ জন — দৈনিক ২০ ব্রুনাই ডলার
  • রাজমিস্ত্রি: ৫ জন — দৈনিক ২০ ব্রুনাই ডলার
  • সাধারণ কর্মী: ১৫ জন — দৈনিক ২০ ব্রুনাই ডলার

ফোরম্যান, রড বাইন্ডার, কার্পেন্টার ও রাজমিস্ত্রি পদের জন্য প্রাথমিক শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে।

Robin Ihsan Sdn Bhd

  • টেইলার: ৩ জন — দৈনিক ২০ ব্রুনাই ডলার
  • এমব্রয়ডারার: ১ জন — দৈনিক ২০ ব্রুনাই ডলার
  • নকশাকার: ১ জন — দৈনিক ২০ ব্রুনাই ডলার
  • শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক

Alouddin Yusuf Sdn Bhd

  • এসি টেকনিশিয়ান: ২ জন — মাসে ৬০০ ব্রুনাই ডলার
  • সাধারণ শ্রমিক: ৩ জন — মাসে ৬০০ ব্রুনাই ডলার
  • শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক

IRR Contractor

  • ফোরম্যান: ১ জন — মাসে ১,০০০ ব্রুনাই ডলার
  • সাধারণ শ্রমিক: ১০ জন — দৈনিক ২০ ব্রুনাই ডলার
  • পেইন্টার: ৩ জন — দৈনিক ২০ ব্রুনাই ডলার
  • প্লাম্বার: ৩ জন — দৈনিক ২০ ব্রুনাই ডলার
  • কার্পেন্টার: ৩ জন — দৈনিক ২১ ব্রুনাই ডলার
  • রাজমিস্ত্রি: ১০ জন — দৈনিক ২১ ব্রুনাই ডলার

Farn Karya Cembering Enterprise

  • শ্রমিক: ২ জন
  • বেতন: দৈনিক ২০ ব্রুনাই ডলার

চাকরির মেয়াদ ও সুবিধা

নিয়োগ হবে দুই বছরের চুক্তিতে, যা পরবর্তী সময়ে নবায়নের সুযোগ রয়েছে। প্রতিদিন ৮ ঘণ্টা কাজ করতে হবে। কর্মীদের থাকা ও বিমানভাড়ার খরচ কোম্পানি বা নিয়োগকর্তা বহন করবেন। এ ছাড়া মেডিক্যাল, বিমা, ছুটি এবং অন্যান্য সুবিধা ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী দেওয়া হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে আবেদন করতে হবে। আবেদন ফি ১০০ টাকা

আবেদনের শেষ সময়: ২৩ আগস্ট ২০২৬।

অনলাইনে আবেদন: https://www.brms.boesl.gov.bd

বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও যোগ্যতার তথ্য সংশ্লিষ্ট সরকারি বিজ্ঞপ্তিতে জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়