বাংলাদেশ ব্যাংকে নিয়োগ , আবেদন যেভাবে
বাংলাদেশ ব্যাংকে নিয়োগ , আবেদন যেভাবে
বিস্তারিত কমেন্টে ...

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৬, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ ব্যাংকে নিয়োগ , আবেদন যেভাবে

ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকে ‘মেডিকেল অফিসার’ পদে ৬ জনকে নিয়োগ দেওয়া হবে। এ পদে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ২০ আগস্ট।

পদের বিবরণ:

  • পদ: মেডিকেল অফিসার
  • পদসংখ্যা:
  • বেতন: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
  • বয়স: ২১–৩২ বছর; ১ আগস্ট ২০২৬ তারিখে বয়স গণনা করা হবে
  • আবেদন ফি: ২০০ টাকা

যোগ্যতা:
প্রার্থীর এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে নিবন্ধিত হতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকলে আবেদন করা যাবে না।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহীদের বাংলাদেশ ব্যাংকের ই-রিক্রুটমেন্ট পোর্টালে গিয়ে অনলাইনে নির্ধারিত ফরম পূরণ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।

আবেদনের শেষ সময়: ২৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়