বাংলাদেশ ব্যাংকে ‘মেডিকেল অফিসার’ পদে ৬ জনকে নিয়োগ দেওয়া হবে। এ পদে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ২০ আগস্ট।
পদের বিবরণ:
যোগ্যতা:
প্রার্থীর এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে নিবন্ধিত হতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকলে আবেদন করা যাবে না।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহীদের বাংলাদেশ ব্যাংকের ই-রিক্রুটমেন্ট পোর্টালে গিয়ে অনলাইনে নির্ধারিত ফরম পূরণ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।
আবেদনের শেষ সময়: ২৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট।