আবুল খায়ের গ্রুপে নতুন চাকরির সুযোগ
আবুল খায়ের গ্রুপে নতুন চাকরির সুযোগ
বিস্তারিত কমেন্টে ...

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৬, ১২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবুল খায়ের গ্রুপে নতুন চাকরির সুযোগ

ছবি : সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবুল খায়ের গ্রুপ। প্রতিষ্ঠানটির অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিবিউশন এক্সেলেন্স অফিসার পদে নিয়োগ দেওয়া হবে। গত ২২ আগস্ট থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

নিয়োগের বিস্তারিত

  • প্রতিষ্ঠান: আবুল খায়ের গ্রুপ
  • পদ: অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিবিউশন এক্সেলেন্স অফিসার
  • পদসংখ্যা: নির্ধারিত নয়
  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
  • অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর
  • বয়স: ২৪ থেকে ৩২ বছর
  • প্রার্থী: শুধু পুরুষ
  • চাকরির ধরন: ফুলটাইম
  • কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে
  • কর্মস্থল: দেশের যেকোনো স্থান
  • বেতন: ২৪,০০০ থেকে ২৮,০০০ টাকা, আলোচনা সাপেক্ষে

যেসব যোগ্যতা থাকতে হবে

সিগারেট, বিড়ি, ম্যাচ ও লাইটার বিক্রেতা ব্যবসায়ীদের সঙ্গে কার্যকরভাবে যোগাযোগ করে বিক্রয় ও সরবরাহসংক্রান্ত সঠিক তথ্য সংগ্রহের মানসিকতা থাকতে হবে। প্রার্থীকে চটপটে, যোগাযোগ ও উপস্থাপনায় দক্ষ হতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠানের অফিসিয়াল মোবাইল অ্যাপ ব্যবহারের জন্য নিজস্ব অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকতে হবে।

নিয়োগপ্রাপ্তরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

আবেদনের শেষ সময়: ২১ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫টা।

  • সর্বশেষ