শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ বিভিন্ন পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করেছে। প্রতিষ্ঠানটি মোট ৫টি ক্যাটাগরিতে ২৬ জন কর্মকর্তা-কর্মচারী পদে লোকবল নেবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত নিয়ম মেনে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
কম্পিউটার অপারেটর:
পদসংখ্যা: ২
বেতন স্কেল: ১১,০০০ – ২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় অন্তত ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
পদসংখ্যা: ৪
বেতন স্কেল: ১১,০০০ – ২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ; কম্পিউটার টাইপিংয়ে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ। ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১০,২০০ – ২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। কম্পিউটার চালনা ও ওয়ার্ড প্রসেসিংয়ে দক্ষতা ও অভিজ্ঞতা থাকা আবশ্যক।
পদসংখ্যা: ৬
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
যোগ্যতা: এইচএসসি (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় ২০ শব্দের গতিসহ ই-মেইল, ফ্যাক্স ও ওয়ার্ড প্রসেসিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে।
পদসংখ্যা: ১৩
বেতন স্কেল: ৮,২৫০ – ২০,০১০ টাকা (গ্রেড-২০)
যোগ্যতা: এসএসসি (SSC) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
বিভাগীয় প্রার্থী: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
বর্তমানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ভাইভা (মৌখিক পরীক্ষা) সময অনাপত্তি পত্রের (NOC) মূল কপি জমা দিতে হবে।
১ থেকে ৪ নম্বর পদ: টেলিটক সার্ভিস চার্জসহ ১১২ টাকা।
৫ নম্বর পদ: টেলিটক সার্ভিস চার্জসহ ৫৬ টাকা।
(অনগ্রসর জনগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে সব পদে ফি ৫৬ টাকা।)
ফি পরিশোধ করতে হবে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে SMS-এর মাধ্যমে।
অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। প্রার্থীরা নির্ধারিত সরকারি ওয়েবসাইটের মাধ্যমে ফরম পূরণ করে আবেদন সম্পন্ন করতে পারবেন।
অনলাইন আবেদন শুরু: ৩১ আগস্ট ২০২৬, সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ সময়: ২৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ০৪:০০ টা।