শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পাঁচটি ক্যাটাগরির পদে মোট ২৬ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ আগস্ট ২০২৬ থেকে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা।
এক নজরে নিয়োগের তথ্য:
প্রতিষ্ঠানের নাম: কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ
পদসংখ্যা: ৫টি
মোট নিয়োগ: ২৬ জন
চাকরির ধরন: অস্থায়ী ভিত্তিতে
আবেদনের শুরু: ৩১ আগস্ট ২০২৬
আবেদনের শেষ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা
গ্রেড: ১৩
যোগ্যতা: বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে।
২. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৪টি
বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা
গ্রেড: ১৩
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রির পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
৩. ক্যাশিয়ার
পদসংখ্যা: ১টি
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা
গ্রেড: ১৪
যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিংসহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা প্রয়োজন।
৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৬টি
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
৫. অফিস সহায়ক
পদসংখ্যা: ১৩টি
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা
গ্রেড: ২০
যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এ পদে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা
যোগ্য ও আগ্রহী প্রার্থীরা ৩১ আগস্ট ২০২৬ থেকে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।