এসিআইতে নতুন নিয়োগ, সপ্তাহে ২ দিন ছুটি
এসিআইতে নতুন নিয়োগ, সপ্তাহে ২ দিন ছুটি
বিস্তারিত কমেন্টে ...

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসিআইতে নতুন নিয়োগ, সপ্তাহে ২ দিন ছুটি

ফাইল ছবি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের অন্যতম বেসরকারি প্রতিষ্ঠান অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)। প্রতিষ্ঠানটি ‘ফাইন্যান্সিয়াল অডিট স্পেশালিস্ট’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। বেতনের পাশাপাশি থাকছে বিভিন্ন সুযোগ-সুবিধা।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি:

  • পদের নাম: ফাইন্যান্সিয়াল অডিট স্পেশালিস্ট
  • পদসংখ্যা: নির্ধারিত নয়
  • শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স বা অ্যাকাউন্টিং বিষয়ে বিবিএ ডিগ্রি থাকতে হবে।
  • অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর
  • চাকরির ধরন: ফুলটাইম
  • কর্মক্ষেত্র: অফিসে
  • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
  • বয়স: ন্যূনতম ৩০ বছর
  • কর্মস্থল: যেকোনো স্থানবেতন: আলোচনা সাপেক্ষে

যেসব সুবিধা থাকছে:

নিয়োগপ্রাপ্তদের জন্য বেতনের পাশাপাশি ভ্রমণ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, যোগাযোগ ও চিকিৎসা ভাতা, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, মুনাফার অংশ, গ্র্যাচুইটি এবং দুপুরের খাবারের সুবিধা দেওয়া হবে। এছাড়া সপ্তাহে দুই দিন ছুটি, প্রতিবছর বেতন বৃদ্ধি, দুটি উৎসব বোনাসসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা থাকবে।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আবেদন করতে bdjob.com মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৯ সেপ্টেম্বর ২০২৬।

  • সর্বশেষ