এইচএসসি পাসেই আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ
এইচএসসি পাসেই আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ
বিস্তারিত কমেন্টে ...

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৬, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এইচএসসি পাসেই আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ

ফাইল ছবি

বেসরকারি খাতে চাকরি প্রত্যাশীদের জন্য নিয়োগের সুযোগ নিয়ে এসেছে আবুল খায়ের গ্রুপ। প্রতিষ্ঠানটি সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) পদে ১৫০ জন কর্মী নিয়োগ দেবে। এ পদে আবেদন করতে পারবেন উচ্চমাধ্যমিক (এইচএসসি) পাস প্রার্থীরা। অভিজ্ঞতা না থাকলেও আবেদনের সুযোগ রয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচিত পদের জন্য আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ঠিকানা ও সময়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশ নিতে হবে। নথিপত্র যাচাইয়ের সুবিধার্থে মূল কপিও সঙ্গে রাখতে হবে।

পদের বিবরণ

পদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর)

মোট পদ: ১৫০টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস। পাশাপাশি সংশ্লিষ্ট কাজে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: আবশ্যক নয়।

কাজের দায়িত্ব: খুচরা বিক্রয়কেন্দ্র থেকে অ্যাপ ব্যবহার করে পণ্যের অর্ডার সংগ্রহ, নির্ধারিত বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণ, বিক্রেতা ও পরিবেশকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং পণ্যের বিতরণ নিশ্চিত করা।

চাকরির ধরন: পূর্ণকালীন।

কর্মক্ষেত্র: মাঠপর্যায়ে।

আবেদনের যোগ্যতা: নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।

বয়স: ১৮ থেকে ৩৫ বছর।

কর্মস্থল: দেশের যেকোনো এলাকায়।

বেতন: মাসিক ১১ হাজার থেকে ২২ হাজার টাকা, গ্রেড অনুযায়ী।

যেসব সুবিধা পাওয়া যাবে: টিএ-ডিএ, মোবাইল বিল, গ্রেড অ্যালাউন্স, পণ্যভিত্তিক ইনসেনটিভ, ঈদ বোনাস এবং পদোন্নতির সুযোগ।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীরা আবুল খায়ের গ্রুপের এ নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদনপ্রক্রিয়া দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৬।

সাক্ষাৎকারে যেসব কাগজপত্র লাগবে

সাক্ষাৎকারে অংশগ্রহণের সময় প্রার্থীদের সঙ্গে রাখতে হবে—

হালনাগাদ জীবনবৃত্তান্ত।
দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি।
জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
যাচাইয়ের জন্য প্রয়োজনীয় সব নথির মূল কপি।

নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার জন্য আগ্রহী প্রার্থীদের অনুরোধ করা হয়েছে।

  • সর্বশেষ