সারজিস বলেছেন দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো
সারজিস বলেছেন দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো
বিস্তারিত কমেন্টে ...

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৫, ০৯:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারজিস বলেছেন দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো

ছবি: তথ্য ভান্ডার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম বলেছেন, পার্টি ও এর সকল সদস্যকে শৃঙ্খলা মেনে কাজ করতে হবে। তিন মাসে শৃঙ্খলা থাকলে সদস্য সংখ্যা পৌঁছাবে পাঁচ লাখে, আর শৃঙ্খলা না থাকলে সীমাবদ্ধ থাকবে মাত্র ৫০ জন, এক বছরের মধ্যে কেউ থাকবে না। তার ভাষ্য, “দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো।”

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬.৩০ টায় রাজধানীর মিন্টো রোডে আবু সাঈদ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত জাতীয় সম্মেলনে (২০২৫) সারজিস আলম বলেন, শৃঙ্খলার মূল হলো চেইন অব কমান্ড। এতে দেশের সব ইউনিট সমন্বিতভাবে কাজ করতে পারবে। অন্তর্দ্বন্দ্ব ও বিভাজন কাটিয়ে ওঠা গেলে, আমাদের ছাত্রসংগঠনের সদস্য সংখ্যা ও মান যেকোনো দলের চেয়ে এগিয়ে থাকবে।

তিনি আরও বলেন, আগামী প্রজন্মই পার্টি ও ছাত্রসংসদকে নেতৃত্ব দেবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখনও অন্তর্দ্বন্দ্ব প্রকট। ইউনিট আহ্বায়ক কমিটিতে কেউ ‘মাই ম্যান’ রাজনীতি করবে না। নেতৃত্ব দেবে সেই যোগ্য ব্যক্তি, যিনি পার্টির প্রতি বিশ্বস্ত এবং দেশের যুব শক্তিকে এগিয়ে নিয়ে যেতে পারে।

সারজিস আলম স্পষ্টভাবে জানিয়েছেন, যারা নিজের লোভ ও ক্ষমতার অপব্যবহার করেছেন, তাদের এনসিপি বা ছাত্রসংসদে কোনো স্থান নেই। গুরুত্বপূর্ণ দায়িত্বে ব্যর্থ হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ২০২৪ সালের লক্ষ্য এখনও অর্জিত হয়নি, তবে আমরা গণতান্ত্রিক পথে এগিয়ে যাচ্ছি। আমাদের কাজ বড়, এবং করাপ্টেড সিস্টেমের বিরুদ্ধে সৎ ও গণতান্ত্রিক কার্যক্রম নিশ্চিত করা হলো মূল লক্ষ্য।

সারজিস আলম সবাইকে আহ্বান জানিয়েছেন, সিস্টেমের সঙ্গে ভাসতে না গিয়ে নতুন, সুশৃঙ্খল ও জনগণের আকাঙ্ক্ষার সাথে খাপ খাওয়ানো সিস্টেম গড়ে তুলতে।

  • সর্বশেষ