ঢামেকে নুরকে দেখতে নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম
ঢামেকে নুরকে দেখতে নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম
বিস্তারিত কমেন্টে ...

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢামেকে নুরকে দেখতে নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম

ছবি : ফেসবুক থেকে নেওয়া।

ডাকসুর সাবেক ভিপি ও গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান সদ্য নির্বাচিত ভিপি সাদিক কায়েম। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে তিনি হাসপাতালে পৌঁছান।

তার সঙ্গে ছিলেন সংগঠনের নেতারা—এস এম ফরহাদ, মুহাম্মদ মহিউদ্দিনসহ আরও কয়েকজন। তারা নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন।

গণ-অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দফতর সমন্বয়ক শাকিল উজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, “ডাকসুর নবনির্বাচিত ভিপি ও জিএসসহ নেতারা নুরের সঙ্গে কথা বলেছেন এবং সমবেদনা জানিয়েছেন।”

গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুর। এরপর রাতেই তাকে ঢামেকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি কেবিনে চিকিৎসাধীন আছেন এবং চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন।

  • সর্বশেষ