এইচএসসি উত্তীর্ণদের জন্য শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের বৃত্তি
এইচএসসি উত্তীর্ণদের জন্য শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের বৃত্তি
বিস্তারিত কমেন্টে ...

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এইচএসসি উত্তীর্ণদের জন্য শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের বৃত্তি

ছবি : সংগৃহীত

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ২০২৫ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেবে। স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। শাহ্জালাল ইসলামী ব্যাংকের শিক্ষাবৃত্তি কার্যক্রমের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণকারী শিক্ষার্থীরা অনলাইনে বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা:

বিভাগীয় শহর বা সিটি করপোরেশন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের জন্য এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৫ থাকতে হবে। অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ন্যূনতম জিপিএ–৪.৮০ নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, সিটি করপোরেশন এলাকার বাইরের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ–৪.৮০ এবং অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ–৪.৫০ থাকতে হবে।

আবেদনের ক্ষেত্রে যেসব বিষয় মনে রাখতে হবে:

আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।

যেসব আবেদনকারীর পিতা, মাতা বা অভিভাবকের বার্ষিক আয় ২ লাখ টাকার বেশি, তাদের আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনপত্রে কোনো তথ্য ভুল বা অসত্য প্রমাণিত হলে আবেদনটি বাতিল করা হবে। একইভাবে, অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীর আবেদনও গ্রহণযোগ্য হবে না।

আবেদনের শেষ সময়:

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের এই শিক্ষাবৃত্তির জন্য আগামী ২৬ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনসংক্রান্ত জরুরি প্রয়োজনে 02-58816520 (সরাসরি) এবং 02-222283457 (হান্টিং) নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া বর্ধিত নম্বর 702, 703, 707 ও 708-এ যোগাযোগের সুযোগ রয়েছে।

অনলাইনে আবেদন: শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

আবেদন লিংক: https://sjiblbd.com/single_news.php?news_id=1217

  • সর্বশেষ