পেঁয়াজে কালো ছোপ ধরা কি নিরাপদ?
পেঁয়াজে কালো ছোপ ধরা কি নিরাপদ?
বিস্তারিত কমেন্টে ...

প্রকাশিত : ২৩ মে, ২০২৬, ০৭:৩৮ বিকাল

প্রতিবেদক : Tanjir Jannat Koly

জানুন খেলে ক্ষতি হবে কি না !

পেঁয়াজে কালো ছোপ ধরা কি নিরাপদ?

ছবি: তথ্য ভান্ডার

পেঁয়াজ শুধু রান্নার স্বাদই বাড়ায় না, এটি শরীরের জন্যও বেশ উপকারী। হৃদ্‌যন্ত্র ভালো রাখা থেকে শুরু করে হজমশক্তি বাড়াতে পেঁয়াজের জুড়ি নেই। তাই বাঙালির রান্নাঘরে পেঁয়াজ যেন এক অপরিহার্য উপাদান।

তবে বাজার থেকে পেঁয়াজ কেনার পর অনেক সময় এর গায়ে কালো কালো দাগ বা ছোপ দেখা যায়। তখন অনেকেই ভয় পেয়ে সেগুলো ফেলে দেন। আবার কেউ ভালোভাবে ধুয়ে রান্না করে খান। কিন্তু প্রশ্ন হচ্ছে—এ ধরনের পেঁয়াজ খাওয়া কি নিরাপদ?

বিশেষজ্ঞদের মতে, পেঁয়াজের গায়ে যে কালো দাগ দেখা যায়, তা সাধারণত Aspergillus Niger নামের এক ধরনের ছত্রাকের কারণে হয়ে থাকে। এই ছত্রাক মূলত মাটিতে থাকে এবং বাতাস চলাচল কম এমন জায়গায় পেঁয়াজ সংরক্ষণ করলে দ্রুত ছড়িয়ে পড়ে।

চিকিৎসকদের দাবি, এই কালো দাগ মিউকরমাইকোসিস নয়, তাই আতঙ্কিত হওয়ার তেমন কারণ নেই। পেঁয়াজের উপরের আক্রান্ত অংশ ও ছত্রাকের স্তর ভালোভাবে পরিষ্কার করে ফেললে সেটি রান্নায় ব্যবহার করা যেতে পারে। গবেষণাতেও দেখা গেছে, এভাবে পরিষ্কার করে খেলে স্বাস্থ্যের বড় ধরনের ক্ষতির আশঙ্কা খুব কম।

তবে কিছু গবেষণায় সতর্কবার্তাও দেওয়া হয়েছে। কারণ, এই ছত্রাক থেকে নির্গত কিছু বিষাক্ত উপাদান হাঁপানি বা শ্বাসতন্ত্রের সমস্যায় ভোগা মানুষের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই যাদের অ্যালার্জি, হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তাদের এ ধরনের পেঁয়াজ খাওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

  • সর্বশেষ