নগদে চাকরির সুযোগ, সপ্তাহে মিলবে ২ দিন ছুটি
নগদে চাকরির সুযোগ, সপ্তাহে মিলবে ২ দিন ছুটি
বিস্তারিত কমেন্টে ...

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৬, ১১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নগদে চাকরির সুযোগ, সপ্তাহে মিলবে ২ দিন ছুটি

ছবি : সংগৃহীত

ডাক বিভাগের মোবাইল ফোনভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির আইটি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সিকিউরিটি বিভাগে অ্যাসিস্ট্যান্ট লিড ইঞ্জিনিয়ার পদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে।

পদটিতে আবেদন শুরু হয়েছে গত ১৯ আগস্ট থেকে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

নিয়োগের বিস্তারিতঃ

প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট লিড ইঞ্জিনিয়ার

বিভাগ: আইটি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সিকিউরিটি

পদসংখ্যা: ২টি

শিক্ষাগত যোগ্যতা: বিএসসি/এমএসসি ডিগ্রি

অভিজ্ঞতা: কমপক্ষে ৬ বছর

অতিরিক্ত যোগ্যতা: ফিনটেক বা আর্থিক প্রযুক্তি খাতে কাজের দক্ষতা

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসভিত্তিক

কর্মস্থল: ঢাকা

প্রার্থী: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

বয়সসীমা: উল্লেখ নেই

বেতন: আলোচনা সাপেক্ষে

যেসব সুবিধা মিলবেঃ

নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে সপ্তাহে দুই দিন ছুটি, মোবাইল বিল, বছরে দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড এবং স্বাস্থ্য ও চিকিৎসা বিমা।

আবেদন যেভাবেঃ

আগ্রহী প্রার্থীরা নিয়োগের বিস্তারিত তথ্য দেখে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২৯ আগস্ট ২০২৬।

  • সর্বশেষ
  • জনপ্রিয়